শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
 শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিরাই বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কলিম উদ্দিন আহমেদ মিলন এমপিকে অভিনন্দন জানিয়েছেন র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা ১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৫ বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী জৈন্তাপুরে ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি সচেতন নাগরিক ফোরামের শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ সিলেটের জৈন্তাপুরে গণপরিবহনের ধাক্কায় গুরুতর আহত পথচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপির কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা তুলে ধরেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত আসার পর রাজধানী শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে।
হোমরাজনীতিনির্বাচনী জনসভায় জয়নাল আবেদীন নির্বাচিত হলে পাথরকোয়ারি খুলে দেওয়া হবে, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে

নির্বাচনী জনসভায় জয়নাল আবেদীন নির্বাচিত হলে পাথরকোয়ারি খুলে দেওয়া হবে, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে

আইকন
ন্যাশনাল বার্তা
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নির্বাচনী জনসভায় জয়নাল আবেদীন নির্বাচিত হলে পাথরকোয়ারি খুলে দেওয়া হবে, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেট-৪ আসনের ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, নির্বাচিত হলে কোম্পানীগঞ্জসহ পুরো অঞ্চলের দীর্ঘদিনের দাবি পাথরকোয়ারি খুলে দেওয়া হবে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার বিকেলে কোম্পানীগঞ্জের টুকেরবাজার স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নাল আবেদীন বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের সংগ্রামের ফসল এবার ভোটের মাধ্যমে বাস্তব রূপ নিতে যাচ্ছে। ভোট দেওয়ার পর ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিয়ে বিজয় মিছিল নিয়ে ঘরে ফেরার আহ্বান জানান তিনি।

হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা জুলাই অভ্যুত্থানের যোদ্ধা। কোনো ভাড়াটিয়া বাহিনীর লালচক্ষুকে ভয় পাই না। যারা পাথরকোয়ারি বন্ধ করে মানুষের জীবিকা কেড়ে নিয়েছে, তাদের অবসান ঘটাতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে কোম্পানীগঞ্জে একটি কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, আধুনিক হাসপাতাল নির্মাণ, স্কুল-কলেজ, মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন এবং একটি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য অধিকার হিসেবে গ্যাস সংযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

২০২২ সালের বন্যার সময়ের অভিজ্ঞতা তুলে ধরে জয়নাল আবেদীন বলেন, দুর্দিনে তিনি এলাকাবাসীর পাশে ছিলেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন। তিনি অঙ্গীকার করেন, নিজে দুর্নীতিতে জড়াবেন না এবং কাউকেও দুর্নীতি করতে দেবেন না।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও মাস্টার শফিকুল ইসলামের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, এনসিপি সিলেট জেলার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শিপনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভা শেষে প্রধান অতিথি আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

দিনের আলো ফুরিয়ে গেলেও মাঠজুড়ে মানুষের চোখে ছিল পরিবর্তনের প্রত্যাশা আর দীর্ঘদিনের বঞ্চনার অবসান দেখার দৃঢ় সংকল্প।

আরও খবর
সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অর্থনৈতিক মন্দা মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়ে ওমরাহ শেষে দেশে ফিরলেন নাহিদ ইসলাম
অর্থনৈতিক মন্দা মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়ে ওমরাহ শেষে দেশে ফিরলেন নাহিদ ইসলাম
বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে: মিরপুরে জামায়াত আমিরের প্রত্যাশা
বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে: মিরপুরে জামায়াত আমিরের প্রত্যাশা
কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও সুধী সমাবেশ
কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও সুধী সমাবেশ
অন্তর্বর্তী সরকার বিএনপির কাছে নতিস্বীকার করেছে: জামায়াত আমির
অন্তর্বর্তী সরকার বিএনপির কাছে নতিস্বীকার করেছে: জামায়াত আমির
সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে অভিযোগ ও নির্দোষ দাবি
সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে অভিযোগ ও নির্দোষ দাবি
ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ: নতুন নির্দেশনা জারি করল বাংলাদেশ ব্যাংক
ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ: নতুন নির্দেশনা জারি করল বাংলাদেশ ব্যাংক
সিলেটে এনসিপির ইফতার মাহফিলে তরুণদের জোয়ার: সমালোচকদের জবাব দিলেন প্রকৌশলী রাশেল
সিলেটে এনসিপির ইফতার মাহফিলে তরুণদের জোয়ার: সমালোচকদের জবাব দিলেন প্রকৌশলী রাশেল