মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
 মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরে ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি সচেতন নাগরিক ফোরামের শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ সিলেটের জৈন্তাপুরে গণপরিবহনের ধাক্কায় গুরুতর আহত পথচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপির কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা তুলে ধরেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত আসার পর রাজধানী শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারতে ই ২০ পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার প্রস্তাবনা এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি। ভারতের চিকিৎসা শিক্ষা সংক্রান্ত প্রবেশিকা পরীক্ষা নিয়ে চলমান জটিলতার মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সিলেটের জৈন্তাপুরে মৃত গরুর মাংস বেচাকেনার চেষ্টার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার
হোমস্থানীয় সংবাদগোয়াইনঘাটে ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট : পানিবন্দি ৩০ পরিবার

গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট : পানিবন্দি ৩০ পরিবার

আইকন
হেলাল আহমদ
১২ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট : পানিবন্দি ৩০ পরিবার

সিলেটের গোয়াইনঘাটে একটি সরকারি কালভার্টের দু'পাশের মুখ  মাটি ভরাট করে দখলে নেওয়ার  অভিযোগ উঠেছে মুরছালিন শ্যামল নামে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।মুরছালিন শ্যামল গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন। ছাত্রলীগ নেতা কালভার্টের দুপাশে মাটি ভরাট ও দখলে নেওয়ায়  উপজেলার ইসলামাবাদ (লংলাখাল)গ্রামের ৩০ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।এমনকি  লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থানের  পানি সহ কালভার্ট দিয়ে পানিন নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।পানি নিষ্কাশন না হওয়ার  ফলে ওই গ্রামের ৩০ টি পরিবারের দুই শতাধিক মানুষজনের বাড়ির ওঠান ও বাড়ি  থেকে বেড়  হওয়ার রাস্তা পানিতে তলিয়ে রয়েছে। এতে পানিবন্দি হয়ে চরম ভোগান্তিতে  পড়েছে ওই ভুক্তভোগী পরিবার্গুলোর সদস্যরা। 

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ (লংলাখাল) মৌজায় সরকারি খাস খতিয়ানভূক্ত প্রায় ছয় বিঘা কবরস্থানের জমি সহ একটি খাল ছিল।ওই খাল দিয়ে ৩০ টি পরিবারে, কবরস্থান ও বিদ্যালয়ের পানি নিষ্কাশনের জন্য পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের বরাদ্দে খালের সড়কের ওপর ২০১৫-২০১৬ অর্থ বছরে  তিন লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করে দেওয়া হয়।গত তিন বছর পূর্বে  কবরস্থান,বিদ্যালয় ও  বাড়িঘরের পানি নিষ্কাশনের লংলাখালটির মুখ ও কালভার্টের দু'পাশে মাটি দিয়ে স্থানীয় প্রভাবশালী ও গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ  সভাপতি মুরছালিন শ্যামল মাটি ভরাট করে দেয়। এতে করে ওই গ্রামের ৩০ টি পরিবার ও বিদ্যালয় ও কবরস্থানের পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ হয়ে পড়েছে। 

ভুক্তভোগী জামিল, আব্দুল গনি,আব্দুর রব, আব্দুল মজিদ,রোমান আহমদসহ  বেশ কয়েকজন জানান,আমরা গ্রামের লোকজন বাধা দিলেও মুরছালিন শ্যামল ও তার ভাইয়েরা আমাদের কথা শুনেনি।তারা কালভার্টের দু পাশের  মুখ ও খাল  মাটি দিয়ে ভরাট করে দিয়েছে। তাদের অভিযোগ সে আওয়ামীলীগের লোক হওয়ায় প্রভাব দেখিয়ে গত তিন বছর পূর্বে নদী থেকে বালু তুলে এই খাল ও কালভার্টের দু'পাশে মাটি দিয়ে ভরাট করেছেন। পরে নেট জাল দিয়ে বেড়া দিয়ে দখলে নিয়েছেন।ওই সময় আমরা প্রতিবাদ করলেও কোন প্রতিকার পাইনি আওয়ামীলীগের লোক ও  দলীয়প্রভাব দেখিয়ে এসব করেছেন তিনি।ভুক্তভোগীরা জানান, খাল ও কালভার্টের মুখ ভরাট করার কারনে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গত তিন বছর যাবৎ ৩০ টি পরিবারের লোকজন বৃষ্টি হলেই বাড়ির ওঠান ও রাস্তা  পানিতে তলিয়ে গিয়ে ভোগান্তি ও দূর্ভোগে জীবন কাটাতে হচ্ছে তাদের। এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ ও  এলাকার বিচার সালিশ করেও কোন প্রতিকার পাচ্ছেন না তারা। 

দ্রুত কালভার্টের মুখ ও ভরাট করা খালের মাটি সরিয়ে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী তাদের। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কালভার্টের মুখ ও খাল  ভরাটকারী মুরছালিন শ্যামল এনিটাম মিডিয়া   কে বলেন, ওই  জায়গা সরকার বাহাদুর থেকে বন্দবস্ত এনে দখল করেছি এবং  মাট ভরাট করেছি। নদী থেকে বালু  তুলে অনেক টাকা খরচ করে করেছেন।কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ হওয়ায় পানি আটকে অনেক পরিবার পানিবন্দি হয়েছে স্বীকার করে তিনি বলেন (ভুক্তভোগীরা)তার আত্মীয়  তাই চাইলে আবার খাল করে  পানি নিষ্কাশনের ব্যবস্থা করে নিতে পারবে।  তবে মামলা করে ও  মিডিয়ায়  নিউজে কোন কিছুই হবে না তার।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী   বলেন , কালভার্টের মুখ ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করার খবর পেয়েছি। এটা করার এখতিয়ার কারও  নেই। আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

আরও খবর
জৈন্তাপুরে  ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ
জৈন্তাপুরে ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ
ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা
ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা
জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা
জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা
তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ
তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ
তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা
জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা
জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে
জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে