শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
 শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★ ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সুনামগঞ্জে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই সম্পূর্ণ ★
হোম › আবহাওয়া › জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার

আইকন
হেলাল আহমদ
২২ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার

সিলেটের জৈন্তাপুরে অপরাধ দমন চোরাচালান রোধ ও মাদক নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়ে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। মঙ্গলবার একুশে জুলাই সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় উন্নয়ন অবকাঠামো সংস্কার অবৈধ বালু পাথর উত্তোলন বন্ধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আধুনিকায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এই সভায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়ের সভাপতিত্বে আয়োজিত সভার শুরুতেই বিগত মাসের বিভিন্ন কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতির পর্যালোচনা তুলে ধরা হয়। পরবর্তীতে জৈন্তাপুর মডেল থানা ১৯ বিজিবি এবং তামাবিল হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা তাদের আইন প্রয়োগকারী কার্যক্রম পরিচালিত অভিযান ও কৌশলগত পদক্ষেপসমূহ উপস্থাপন করেন। সভায় সীমান্ত এলাকায় চোরাচালান মাদক কারবার ও মানবপাচার প্রতিরোধে সরকারি সব দপ্তরের যৌথ নজরদারি ও পারস্পরিক সমন্বয় বাড়াতে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ফতেহ খাঁ সড়কের বেহাল দশা নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন পশুর হাট ব্যবস্থাপনা সঠিক রাখা এবং চিকনাগোল বাজারের মেয়াদোত্তীর্ণ পশুর হাট উচ্ছেদ ও সেখানকার স্থাপনা সরাতে দেওয়া আল্টিমেটাম বাস্তবায়নের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং যানজট নিরসনে পুলিশি তদারকি আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।

উক্ত সভায় সহকারী কমিশনার ভূমি মো মনিরুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা এন ইসলাম মোহাম্মদ ফারুকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় পুলিশ বিজিবি ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং জৈন্তাপুর প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সংবাদকর্মীরা উপস্থিত থেকে নিজ নিজ সুচিন্তিত মতামত প্রকাশ করেন।