শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
 শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★ ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সুনামগঞ্জে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই সম্পূর্ণ ★
হোম › প্রবাস › আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা

আইকন
হেলাল আহমদ
১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে বিশেষভাবে আমিরাতে বাংলাদেশিদের ট্যাক্সি ও ট্রাক চালক হিসেবে কাজের সুযোগ সৃষ্টি, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মুসলিম ভ্রাতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করা হয়।

বৈঠকে আমিরাতে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর পাশাপাশি কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকের প্রসঙ্গ উঠে আসে। ওই বৈঠকের ধারাবাহিকতায় দুই দেশের সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন মাহ্দী আমিন ও আমিরাতের রাষ্ট্রদূত।

শ্রমবাজারের পাশাপাশি বাংলাদেশে আমিরাতের বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া অবকাঠামো ও শিল্প খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় হয়।

আলোচনাগুলো বাস্তবায়িত হলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ট্যাক্সি ও ট্রাক চালক হিসেবে কতজন কর্মী নিয়োগ দেওয়া হবে, কবে থেকে নিয়োগ শুরু হবে কিংবা কী প্রক্রিয়ায় কর্মী নেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।