রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
 রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★
হোম › আজকের শীর্ষ সংবাদ › এসআইআর শুনানিতে মিমিকে তলব

এসআইআর শুনানিতে মিমিকে তলব

আইকন
ন্যাশনাল বার্তা
২৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
এসআইআর শুনানিতে মিমিকে তলব

নায়ক দেবের পর এসআইআর শুনানিতে ডাক পড়ল যাদবপুরের সাবেক তৃণমূল সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর। ভোটার তালিকায় নাম বা তথ্য সংক্রান্ত গরমিল সংশোধনের জন্যই এই ‘স্পেশাল ইনকোয়ারি রিপোর্ট’ বা এসআইআর শুনানি।


মিমির ভোটার কার্ডে বা তালিকায় কিছু তথ্যের অমিল ধরা পড়েছে। সেই কারণেই নিয়মমাফিক তাকে সশরীরে উপস্থিত হয়ে তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।


কসবার নতুন বাজার এলাকায় যে প্রশাসনিক অফিস রয়েছে, সেখানেই মিমিকে আগামী ৩১ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে।


টলিউডে ‘এসআইআর’ মৌসুমে গত কয়েক দিনে টলিউডের একাধিক তারকার কাছে এই শুনানির চিঠি পৌঁছেছে। এর আগে অভিনেতা দেব এবং অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর ক্ষেত্রেও একই বিষয় দেখা গিয়েছিল। শনিবার জানা গিয়েছিল অভিনেত্রী মানালি দের ভোটার কার্ডে বাবার নামের বানান ভুলের কারণে তাকে ডাকা হয়েছে।


সাংসদ পদ ছাড়ার পর মিমি এখন পুরোপুরি অভিনয়ে মন দিয়েছেন। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে মিমি অবশ্যই শুনানিতে অংশ নিয়ে ভোটার কার্ডের ত্রুটি শুধরে নেবেন জানিয়েছেন নিজেই। 


তিনি বলেছেন, ‘আমি অবশ্যই ৩১ তারিখ শুনানিতে যাব। যা যা ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে।


সবকটাই নিয়ে যাব।’

মিমি সাংসদ পথ থেকে ইস্তফা দিয়েছিলেন ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে। এরপর থেকে সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, পদ তিনি ছেড়ে এসেছেন। তাই রাজনীতিতে ফেরার কোনও ইচ্ছাই নেই।