বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
 বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা ১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৫ বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী জৈন্তাপুরে ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি সচেতন নাগরিক ফোরামের শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ সিলেটের জৈন্তাপুরে গণপরিবহনের ধাক্কায় গুরুতর আহত পথচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপির কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা তুলে ধরেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত আসার পর রাজধানী শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারতে ই ২০ পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
হোমনির্বাচন / আইনশৃঙ্খলা১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা, শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির আমেজ

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা, শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির আমেজ

আইকন
ন্যাশনাল বার্তা
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা, শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির আমেজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির আমেজ শুরু হয়েছে। ইতোমধ্যে রাজধানী ও আশপাশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ফেব্রুয়ারি মাসের শুরুতেই শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন।

ইসলামি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে এর সঙ্গে ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন।

এর পাশাপাশি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ওই সপ্তাহেও টানা চার দিনের ছুটি মিলছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, যেদিন আগেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রয়েছে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলেছে। পাশাপাশি ধর্মীয় ঐচ্ছিক ছুটিও নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন, হিন্দুদের জন্য ৯ দিন, খ্রিষ্টানদের জন্য ৮ দিন, বৌদ্ধদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।

এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের কারণে অনেক স্কুল-কলেজে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। কেরানীগঞ্জের গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাহিয়া তোবা জানান, শনিবার থেকে তাদের স্কুলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প স্থাপন করায় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

একই স্কুলের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক, ব্যাংক কর্মকর্তা তোয়াব আলী জানান, বিজিবি ক্যাম্প স্থাপনের কারণে তার মেয়ের স্কুলেও আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে।

খোঁজ নিয়ে জানা গেছে, কেরানীগঞ্জের গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতো রাজধানী ও এর আশপাশের আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে শনিবার রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান জানান, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে।