রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
 রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★
হোম › জাতীয় › গণতন্ত্র ও ভোটাধিকারের বিকল্প নেই, জনগণের আস্থা ফেরাতে দরকার সুষ্ঠু নির্বাচন: গয়েশ্বর চন্দ্র রায়

গণতন্ত্র ও ভোটাধিকারের বিকল্প নেই, জনগণের আস্থা ফেরাতে দরকার সুষ্ঠু নির্বাচন: গয়েশ্বর চন্দ্র রায়

আইকন
হেলাল আহমদ
০৬ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
গণতন্ত্র ও ভোটাধিকারের বিকল্প নেই, জনগণের আস্থা ফেরাতে দরকার সুষ্ঠু নির্বাচন: গয়েশ্বর চন্দ্র রায়

জৈন্তাপুর (সিলেট), প্রতিনিধি:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং পরিবর্তনের সুযোগ না থাকলে রাজনৈতিক অঙ্গনে নানা দুর্ঘটনা ঘটতে পারে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই সরকার ও রাজনীতিবিদরা জনগণের আস্থা অর্জন করতে পারেন।

শুক্রবার (৫ জুন) বিকেল ৫টায় জৈন্তাপুর উপজেলা সদরে জনপ্রিয় বস্ত্র বিতান চন্দ্র বিন্দু-এর লটারি ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পায়। তাই গণতন্ত্র ও ভোটাধিকারের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মীকে রক্ত দিতে হয়েছে। নেতাকর্মীদের প্রাণের বিনিময়ে অর্জিত এই সফলতাকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে পালিয়ে গেছে।

দেশের মানুষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “আমরা জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই। যদি আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করি, তবে আগামী দিনে জনগণ আমাদেরও বিতাড়িত করবে।”

চন্দ্র বিন্দু জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক খন্দকার হেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি ও চন্দ্র বিন্দু জৈন্তাপুর শাখার ব্যবস্হাপক খন্দকার হেলাল আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তিয়া জনদাবী পরিষদের সভাপতি ইলিয়াস উদ্দিন লিপু, প্রবীন শিক্ষক প্রদীপ লানং, সিরাজুল হক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সিলেট জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আবুল হাসিম, জৈন্তাপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সুহেল, ব্যবসায়ী মাহবুবুর রহমান, আব্দুর রহমান রিপন, নিয়াজ রহমান, আজিজুর রহমান প্রমুখ।

লটারি ড্র অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রেতা, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও খবর
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা
শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার
শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার
সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে।
সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে।
পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার প্রস্তাবনা এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার প্রস্তাবনা এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি।
সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি
সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি