রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
 রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★
হোম › জাতীয় › টানা বৃষ্টিতে স্থবির রাজধানী, জলাবদ্ধতা ও যানজটে চরম ভোগান্তি

টানা বৃষ্টিতে স্থবির রাজধানী, জলাবদ্ধতা ও যানজটে চরম ভোগান্তি

আইকন
হেলাল আহমদ
১৩ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
টানা বৃষ্টিতে স্থবির রাজধানী, জলাবদ্ধতা ও যানজটে চরম ভোগান্তি

রাজধানীতে টানা দ্বিতীয় দিনের বৃষ্টিতে জনজীবন আবারও ব্যাহত হয়েছে। সড়কে জলাবদ্ধতা ও তীব্র যানজটের কারণে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং অভিভাবকদের দুর্ভোগ বেড়েছে।

সোমবার ১৩ জুলাই সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রভাবে যান চলাচল ধীর হয়ে পড়ে। ভোর থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বাতাসে আর্দ্রতা ও গুমোট আবহাওয়ার মধ্যে সকাল প্রায় ৯টার দিকে বৃষ্টি শুরু হলে মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি ও মগবাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।

বৃষ্টির কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অতিরিক্ত ভোগান্তির মুখে পড়তে হয়। একই সঙ্গে কর্মস্থলে পৌঁছাতে অনেক অফিসগামীকে বাড়তি ভাড়া দিয়ে রিকশা ও সিএনজি ব্যবহার করতে হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ছাতা হাতে গণপরিবহনের অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। অনেকেই প্রয়োজনের তাগিদে জলাবদ্ধ সড়ক পেরিয়ে গন্তব্যে রওনা হন। আবার কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় বিকল্প যানবাহন ব্যবহার করেছেন।

পল্টনগামী এক বেসরকারি চাকরিজীবী গণমাধ্যমকে জানান, বৃষ্টির কারণে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় সিএনজি ও ব্যাটারিচালিত রিকশার ভাড়া স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি নেওয়া হচ্ছে। অফিসে সময়মতো পৌঁছানোর প্রয়োজন থাকায় অতিরিক্ত ভাড়া দিয়েই যাতায়াত করতে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সোমবার সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, টানা বৃষ্টি এবং সম্ভাব্য অতিভারি বর্ষণ অব্যাহত থাকলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, যানজট ও জনভোগান্তি আরও বাড়তে পারে।

আরও খবর
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা
শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার
শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার
সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে।
সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে।
পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার প্রস্তাবনা এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার প্রস্তাবনা এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি।
সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি
সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি