শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
 শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★ ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সুনামগঞ্জে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই সম্পূর্ণ ★
হোম › স্থানীয় সংবাদ › শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আইকন
হেলাল আহমদ
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্থগিত হওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন শাবিপ্রবি শাখা ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

স্বতন্ত্র  ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী শাকিল বলেন, “নির্বাচনের একদিন আগে রিটের মাধ্যমে নির্বাচন বন্ধ করার এমন নোংরামির নজির আর কোথাও আছে বলে মনে হয় না। আমি এখনও নির্বাচনের সময়ে নেওয়া ঋণ শোধ করতে পারিনি। আমার মতো সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এমন অন্যায় কেন করা হলো? শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে দ্রুত শাকসু নির্বাচন দিন।”

মানববন্ধনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ক্রীড়া সম্পাদক শাকিল হাসান বলেন, “শাকসু স্থগিত হওয়ার পর প্রশাসন বলেছিল চার সপ্তাহ পর নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। কিন্তু প্রশাসনের কাছে প্রশ্ন, এখনও কি সেই চার সপ্তাহ পার হয়নি?”

ছাত্রশক্তির আহ্বায়ক রশিদ আবরার অভিযোগ করে বলেন, “প্রশাসন মূলত শাকসু চায় না। কারণ শাকসু প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত হবে। তখন শিক্ষকদের স্বৈরাচারী মনোভাব, অনিয়ম-দুর্নীতি এবং শিক্ষার্থীদের ওপর একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ থাকবে না। শাকসু নির্বাচন বানচালে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, তাদের জাতীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পুরস্কৃত করা হয়েছে।”

ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক শাকিল মাহমুদ বলেন, “আশা করেছিলাম নতুন প্রশাসন শিক্ষার্থীদের চাওয়া বুঝবে এবং তাদের অধিকার বাস্তবায়নে ন্যূনতম কর্তব্য হিসেবে শাকসু নির্বাচন দেবে। কিন্তু বর্তমান প্রশাসন 'নতুন দায়িত্ব গ্রহণ করেছি', 'দায়িত্ব বুঝে পাইনি' ইত্যাদি নানা কথা বলে নাটক মঞ্চায়ন করছে।”

ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহবুবুল ইসলাম পবন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের অন্যতম আকাঙ্ক্ষা ছিল শাকসু নির্বাচন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, একটি রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন চাপ প্রয়োগ ও আইনি জটিলতা তৈরি করে নির্বাচন বানচাল করে দেয়। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নির্বাচনের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম ও যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম। 

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক আদেশের মাধ্যমে চার সপ্তাহের জন্য শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছিলেন। এরপর দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও নির্বাচন আয়োজনের আর কোনো উদ্যোগ দেখা যায়নি।

আরও খবর
ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড়   থেকে বিদেশি রিভলবার উদ্ধার
ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার
রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান  জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট
রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট
ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে
ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে
দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা
দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য
জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য
জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ
জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ