রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
 রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★
হোম › খেলা › মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ছিল দুর্ভাগ্যজনক: শশী থারুর

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ছিল দুর্ভাগ্যজনক: শশী থারুর

আইকন
ন্যাশনাল বার্তা
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ছিল দুর্ভাগ্যজনক: শশী থারুর

বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অসম্মানজনক’ ও ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভার সদস্য ও কংগ্রেস নেতা শশী থারুর। তিনি মনে করেন, রাজনীতিকে খেলাধুলার সঙ্গে মিশিয়ে ফেলার কারণেই বর্তমান ক্রিকেট বিশ্বে এই অস্থিরতা তৈরি হয়েছে।

সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে চুক্তিবদ্ধ মোস্তাফিজকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাদ দেওয়ার নির্দেশ দিলে সংকটের সূত্রপাত হয়। এই ঘটনার তীব্র সমালোচনা করে শশী থারুর বলেন, মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া উচিত হয়নি। খেলাধুলায় এ ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ অত্যন্ত দুঃখজনক।

এই পরিস্থিতির জেরে নিরাপত্তা ঝুঁকি এবং বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত ভ্রমণে অস্বীকৃতি জানায় এবং ভেন্যু পরিবর্তনের দাবি তোলে। তবে আইসিসি বাংলাদেশের দাবি না মেনে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ বয়কটের ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

শশী থারুর ভারতের বর্তমান ভূমিকার সমালোচনা করে বলেন, বাংলাদেশের প্রতিক্রিয়া হয়তো কিছুটা জোরালো, কিন্তু এটি বর্তমান বাস্তবতারই প্রতিফলন। পাকিস্তান এখন বাংলাদেশকে সমর্থন দেওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। তিনি আরও যোগ করেন, ক্রিকেট হওয়া উচিত মানুষকে ঐক্যবদ্ধ করার মাধ্যম, বিভাজন তৈরির অস্ত্র নয়।

বর্তমান অচলাবস্থা নিরসনে আইসিসিকে জরুরি ভিত্তিতে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এই কংগ্রেস নেতা। থারুরের মতে, এই ব্যর্থতা ও অস্থিরতা চিরকাল চলতে পারে না এবং ক্রিকেটের স্বার্থেই এই বিভাজনের অবসান হওয়া জরুরি।


আরও খবর
অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস
বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস
নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট
নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট
এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি
এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ
লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে
লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নেমেই নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নেমেই নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের চূড়ান্ত  দিনক্ষণ ঘোষণা করেছে ফিফা।
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেছে ফিফা।