রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
 রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★
হোম › নির্বাচন › নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান আরিফুল হক চৌধুরীর

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান আরিফুল হক চৌধুরীর

আইকন
ন্যাশনাল বার্তা
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান আরিফুল হক চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক | জৈন্তাপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনের বিএনপি ও জমিয়ত জোট মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী শেষ সময়ে এসে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে তারা নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জৈন্তাপুর উপজেলায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, যখন জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে, তখন পরাজিত শক্তিরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। তারা জনমনে বিভ্রান্তি ছড়াতে অপচেষ্টা চালাচ্ছে, তবে সিলেটের সচেতন জনতা অতীতেও যেমন সফল হয়েছে, এবারও রাজপথে থেকে সব চক্রান্ত নসাৎ করে দেবে। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পূর্ণাঙ্গ রূপরেখা। এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া দলের নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব।

বক্তব্যে তিনি ভোটারদের সতর্ক করে বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে যারা ভোটের রাজনীতি করছে তাদের থেকে সাবধান থাকতে হবে। বিশেষ করে মা-বোনদের ধোঁকা দিয়ে ওয়াদাবদ্ধ করার যে অপকৌশল নেওয়া হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। সিলেটের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

নির্বাচিত হলে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, বিজয়ী হওয়ার দ্রুততম সময়ের মধ্যে বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া হবে। এছাড়া জৈন্তাপুরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ, পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি। তার মতে, দায়িত্ব পাওয়ার এক বছরের মধ্যেই এই অঞ্চলের দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাবে।

ইরাদেবী মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং জমিয়তের স্থানীয় নেতারা। জনসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরও খবর
ঢাকার দুই সিটি নির্বাচন: উত্তরের বাতাস জামায়াতে ও দক্ষিণের হাওয়া এনসিপিতে
ঢাকার দুই সিটি নির্বাচন: উত্তরের বাতাস জামায়াতে ও দক্ষিণের হাওয়া এনসিপিতে
রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন একাধারে চলবে ভোটগ্রহণ
রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন একাধারে চলবে ভোটগ্রহণ
নির্বাচন পরবর্তী রদবদল: মাঠ পর্যায়ের ১১২ কর্মকর্তাকে ইসির বিশেষ বার্তা
নির্বাচন পরবর্তী রদবদল: মাঠ পর্যায়ের ১১২ কর্মকর্তাকে ইসির বিশেষ বার্তা
হবিগঞ্জ ৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী এস এম ফয়সল
হবিগঞ্জ ৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী এস এম ফয়সল
কোম্পানীগঞ্জে আরিফুল হক চৌধুরীর জনসভায় শ্রমিক দলের ব্যাপক জমায়েত
কোম্পানীগঞ্জে আরিফুল হক চৌধুরীর জনসভায় শ্রমিক দলের ব্যাপক জমায়েত
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির অনুদান প্রদান
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির অনুদান প্রদান
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির অনুদান প্রদান
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির অনুদান প্রদান
নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ বাংলাদেশের
নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ বাংলাদেশের