রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
 রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★
হোম › জাতীয় › গণতন্ত্রের নতুন পথচলা; নবনির্বাচিত সংসদ সদস্যদের বরণে বর্ণিল সাজে জাতীয় সংসদ ভবন

গণতন্ত্রের নতুন পথচলা; নবনির্বাচিত সংসদ সদস্যদের বরণে বর্ণিল সাজে জাতীয় সংসদ ভবন

আইকন
ন্যাশনাল বার্তা
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
গণতন্ত্রের নতুন পথচলা; নবনির্বাচিত সংসদ সদস্যদের বরণে বর্ণিল সাজে জাতীয় সংসদ ভবন


জনরায়ের প্রতিফলন ঘটিয়ে একটি স্থিতিশীল ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিদের বরণ করে নিতে এখন পুরোপুরি প্রস্তুত শেরেবাংলা নগরের দৃষ্টিনন্দন সংসদ ভবন। গত কয়েক বছরের অচলায়তন ভেঙে সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্রটি আবারও ফিরে পাচ্ছে তার চিরচেনা প্রাণচঞ্চল রূপ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় যেখানে সংসদ সচিবালয় ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। পুরো ভবন এলাকায় চলছে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ যা একটি নতুন রাজনৈতিক সূর্যোদয়ের বার্তা দিচ্ছে।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন যে নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুরো এলাকাকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে আনা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। একই দিন বিকেল ৪টায় একই স্থানে নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে যেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ পরিচালনা করবেন। উল্লেখ্য যে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সংসদ ভবনের অভ্যন্তরীণ কিছু ক্ষয়ক্ষতি হলেও বর্তমান পরিস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার সক্ষমতা নিয়ে সচিবালয় কোনো মন্তব্য না করলেও দৃশ্যত তা বরণের জন্য সাজানো হয়েছে।

দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রত্যাশার জন্ম দিয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি একাই ২০৯টিতে জয়ী হয়েছে এবং তাদের শরিকদের মিলিয়ে এই সংখ্যা আরও সমৃদ্ধ হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন লাভ করে একটি শক্তিশালী বিরোধী ব্লক হিসেবে আবির্ভূত হয়েছে। এই নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটারের অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষ একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক সংসদ দেখতে উন্মুখ হয়ে আছে।

একটি অর্থবহ সংসদ কেবল আইন প্রণয়নের স্থান নয় বরং এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর সর্বোচ্চ মঞ্চ। আমরা বিশ্বাস করি যুক্তি তর্কের লড়াই আর গঠনমূলক আলোচনার মাধ্যমে নতুন এই সংসদ হয়ে উঠবে জাতীয় অগ্রগতির মূল চালিকাশক্তি। প্রতিটি জনপ্রতিনিধি তাঁর ওপর অর্পিত আমানতের মর্যাদা রক্ষা করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নেবেন এমনটিই এখন ১৮ কোটি মানুষের প্রাণের দাবি।

আরও খবর
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা
শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার
শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার
সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে।
সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে।
পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার প্রস্তাবনা এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার প্রস্তাবনা এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি।
সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি
সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি