বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
 বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা ১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৫ বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী জৈন্তাপুরে ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি সচেতন নাগরিক ফোরামের শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ সিলেটের জৈন্তাপুরে গণপরিবহনের ধাক্কায় গুরুতর আহত পথচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপির কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা তুলে ধরেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত আসার পর রাজধানী শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারতে ই ২০ পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
হোমস্থানীয় সংবাদসীমান্তের জনপদে বিজিবির মানবিক পরশ আলোর পথে কর্মসূচিতে নতুন দিগন্ত

সীমান্তের জনপদে বিজিবির মানবিক পরশ আলোর পথে কর্মসূচিতে নতুন দিগন্ত

আইকন
হেলাল আহমদ
২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সীমান্তের জনপদে বিজিবির মানবিক পরশ আলোর পথে কর্মসূচিতে নতুন দিগন্ত

দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবার সীমান্ত এলাকার সাধারণ মানুষের ভাগ্যবদল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সিলেটের জৈন্তাপুর উপজেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সীমান্ত অপরাধের ঝুঁকি কমিয়ে একটি শান্তিময় পরিবেশ নিশ্চিত করার লক্ষে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি এক বহুমুখী মানবিক কর্মসূচির সূচনা করেছে। রবিবার ২৬ এপ্রিল জৈন্তাপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা ও সচেতনতার পাশাপাশি অসহায় মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে আধুনিক চিকিৎসা সেবা এবং স্বাবলম্বী হওয়ার কারিগরি শিক্ষা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন বলেন যে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবির শক্তির মূল উৎস হচ্ছে স্থানীয় জনগণের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা। তিনি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন যে প্রতিকূল ভৌগোলিক অবস্থান এবং দারিদ্র্যের সুযোগ নিয়ে অসাধুচক্র যাতে সাধারণ মানুষকে চোরাচালান বা মাদকের মতো মরণনেশায় জড়িয়ে ফেলতে না পারে সেজন্য বিকল্প আয়ের পথ সৃষ্টি করা অপরিহার্য।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে কর্মকর্তাদের বক্তব্যে উঠে আসে যে কঠোর আইন প্রয়োগের চেয়েও মানুষের মনের পরিবর্তন এবং কর্মসংস্থান সৃষ্টি করা দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি।

ব্যতিক্রমী এই উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় বেকার যুবকদের জন্য এলইডি বাল্ব তৈরির বিশেষ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যা তাদের অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আসার অনুপ্রেরণা জোগাবে। একই সাথে সীমান্তে পাথর ও বালু উত্তোলনের মতো পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে স্থানীয়দের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েকশ অসহায় রোগীকে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় যা বিজিবির মানবিক ভাবমূর্তিকে স্থানীয় জনপদে আরও উজ্জ্বল করেছে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই আয়োজনটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং সীমান্তবাসীর জন্য একটি টেকসই ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকারে পরিণত হয়েছে।