মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
 মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ★ জয়পুরহাটে ল্যাপটপ বিতরণ ও সার ডিলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতার পোস্টে আলোচনা ★ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বিভিন্ন সময়ে, মন্তব্য প্রধানমন্ত্রীর ★ সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★
হোম › স্থানীয় সংবাদ › দেশ ও জনগণের স্বার্থে সাংবাদিকদের সত্য তুলে ধরার আহ্বান এমপি লুনার

দেশ ও জনগণের স্বার্থে সাংবাদিকদের সত্য তুলে ধরার আহ্বান এমপি লুনার

আইকন
হেলাল আহমদ
০৫ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
দেশ ও জনগণের স্বার্থে সাংবাদিকদের সত্য তুলে ধরার আহ্বান এমপি লুনার

সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে সমাজ ও রাষ্ট্রের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেছেন যে সংবাদকর্মীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী হতে পারেন না। পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করাই গণমাধ্যমের মূল লক্ষ্য হওয়া উচিত।

মঙ্গলবার ৫ মে বিকেলে বিশ্বনাথে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত দ্বিতীয় বিশ্বনাথ মিডিয়া কাপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা সংবাদপত্রের স্বাধীনতার সীমাবদ্ধতা কাটিয়ে এখন মুক্ত পরিবেশে কাজ করার সুযোগকে কাজে লাগানোর পরামর্শ দেন।

সংসদ সদস্য তার বক্তব্যে স্বাধীন সাংবাদিকতার প্রকৃত অর্থ ব্যাখ্যা করে বলেন যে স্বাধীনতা মানে অন্য কারো ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করা বা অযথা ক্ষতি করা নয় বরং সমাজের অসংগতিগুলো সাহসের সাথে তুলে ধরা। তিনি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণির অপেশাদার সংবাদকর্মীদের নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন যে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।

প্রশাসনের সকল স্তরে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার ওপর তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি এবং বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ ও মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেলের সঞ্চালনায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রবাসীদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং ব্রিটিশ বাংলাদেশি সংগঠকরা।

স্বাগত বক্তব্যে বিশ্বনাথ মিডিয়া কাপের সমন্বয়ক প্রনঞ্জয় বৈদ্য অপু আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ী খেলোয়াড় ও দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন যেখানে স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেন।


আরও খবর
অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ
ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড়   থেকে বিদেশি রিভলবার উদ্ধার
ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার
রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান  জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট
রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট
ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে
ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে
দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা
দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ