বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
 বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা ১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৫ বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী জৈন্তাপুরে ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি সচেতন নাগরিক ফোরামের শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ সিলেটের জৈন্তাপুরে গণপরিবহনের ধাক্কায় গুরুতর আহত পথচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপির কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা তুলে ধরেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত আসার পর রাজধানী শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারতে ই ২০ পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
হোমস্থানীয় সংবাদজৈন্তাপুরে অপরাধ দমনে প্রশাসনের সাথে জনগণের মেলবন্ধন, বিট পুলিশিং সভায় সচেতনতার বার্তা

জৈন্তাপুরে অপরাধ দমনে প্রশাসনের সাথে জনগণের মেলবন্ধন, বিট পুলিশিং সভায় সচেতনতার বার্তা

আইকন
হেলাল আহমদ
১৪ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
জৈন্তাপুরে অপরাধ দমনে প্রশাসনের সাথে জনগণের মেলবন্ধন, বিট পুলিশিং সভায় সচেতনতার বার্তা

সীমান্তবর্তী অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নানা অপরাধ দূরীকরণে সিলেটের জৈন্তাপুরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বিশেষ সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে স্থানীয় মডেল থানা প্রশাসন। সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালান বাল্যবিবাহ নারী নির্যাতন অনলাইন জুয়া এবং মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার নান্দনিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বান জানান জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সুনন্দা রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যে সীমান্তবর্তী এলাকার অপরাধ প্রবণতা সম্পূর্ণ নির্মূল করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয় বরং এর জন্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি সামাজিক বিভিন্ন ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে প্রশাসন ও পুলিশকে অবহিত করার অনুরোধ করেন। এলাকার প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আগামী প্রজন্মকে একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ উপহার দিতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে নিজের অঙ্গীকার ব্যক্ত করেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে মাদক চোরাচালান মানবপাচার কিংবা অনলাইন জুয়ার মতো অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তিকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতাকেই পুলিশের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে তিনি সন্তানদের প্রতি অভিভাবকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন। একই সাথে এলাকার শান্তি রক্ষায় পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান তিনি।

উক্ত সভায় স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে নিজেদের উৎপাদিত পান সুপারিসহ বিভিন্ন কৃষিপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। খাসিয়া নেতৃবৃন্দ সীমান্ত এলাকায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক উৎসব কর্মকার।

সভায় উপস্থিত সকলকে অবহিত করা হয় যে স্থানীয় সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বিশেষ নির্দেশনায় সীমান্ত এলাকার অপরাধের গ্রাফ শূন্যে নামিয়ে আনতে আগামী ১ আগস্টের পূর্ব পর্যন্ত এই সচেতনতামূলক কার্যক্রম জোরালোভাবে চালানো হবে। এরই ধারাবাহিকতায় আগামী দুই সপ্তাহ সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে বিট পুলিশিং ও বিশেষ জনসচেতনতা সভা অব্যাহত রাখবে জৈন্তাপুর মডেল থানা প্রশাসন।