শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
 শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★ ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সুনামগঞ্জে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই সম্পূর্ণ ★
হোম › আজকের শীর্ষ সংবাদ › অরিজিতের প্লেব্যাকে অবসর, কী বললেন উদিত নারায়ণ

অরিজিতের প্লেব্যাকে অবসর, কী বললেন উদিত নারায়ণ

আইকন
অনলাইন সংস্করণ
২৮ জানুয়ারি ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
অরিজিতের প্লেব্যাকে অবসর, কী বললেন উদিত নারায়ণ

বলিউডের বর্তমান সময়ের অন্যতম হার্টথ্রব প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। যার নামটাই যেন শ্রোতাদের কাছে আবেগের। প্রেম, বিরহ, অপেক্ষা কিংবা নীরব কষ্ট- সব অনুভূতিকে নিজের কণ্ঠে জীবন্ত করে তোলার অসাধারণ ক্ষমতা তাকে আজকের সময়ের সবচেয়ে প্রভাবশালী গায়কদের একজন করে তুলেছে।


বলিউডের চার দেওয়াল পেরিয়ে তার গান ছুঁয়ে গেছে কোটি শ্রোতার হৃদয়, তৈরি করেছে আলাদা এক সংগীতভুবন, যেখানে অনুভূতিই শেষ কথা।


তবে তার ভক্তদের জন্য মঙ্গলবার হতাশার খবর দিয়েছেন অরজিৎ। 

ইতোমধ্যেই ভক্তরা জেনে গেছেন, সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং। হঠাৎ করেই এমন ঘোষণা করেন গায়ক নিজেই।


অরিজিতের এমন সিদ্ধান্তে ভক্ত থেকে শুরু করে অনেক তারকার মন খারাপ।


বলিউডের সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পীদের অনেকের অরিজিতের এই সিদ্ধান্ত অবিশ্বাস্য বলে মনে হয়েছে। আর কোনও দিন প্লেব্যাক করবেন না অরিজিৎ। এই খবরে বেশ অবাক হয়েছেন কিংবদন্তি উদিত নারায়ণ।

অরিজিতের সিনেমার গান গাওয়া থেকে অবসরের প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিয়েছেন উদিত নারায়ণ।


তিনি বলেন, খুব কম সময়েই খুব ভালো কাজ করেছেন অরিজিৎ। অ্যাওয়ার্ড, খ্যাতি, সম্মান, অর্থ সব পেয়েছেন তিনি। শুধু তাই নয়, স্টেজে উঠলে তাকে ঘিরে অনুরাগীদের যে উন্মাদনা, সেটা যেকোনও গায়কের কাছে অন্যতম প্রাপ্তি। অরিজিৎ সেটা পেয়েছেন।

তিনি আরও বলেন, এটা হয়তো অরিজিতের সিদ্ধান্ত, তবে গান থেকে কোনওদিন দূরে যেতে পারবেন না তিনি।


অরিজিতের গান শ্রোতাদের হৃদয়ে আজীবন রয়ে যাবে।

প্লেব্যাক ছেড়ে দিলেও যেসব কাজ হাতে রয়েছে, সেসব শেষ করবেন অরিজিৎ। তা জানিয়ে এই শিল্পী বলেন, আমার হাতে এখনো কিছু কাজ রয়েছে, এসব শেষ করব। তাই এ বছরও আপনারা আমার কিছু কাজ দেখতে পাবেন।


এদিকে ভক্তদের জন্য আরও একটি স্পষ্ট বার্তা দিয়েছেন এই গায়ক। যা শুনে ভক্তদের কিছুটা কষ্ট লাগব হয়েছে। গায়কের কথায়, পরিষ্কার করে বলতে চাই, আমি সংগীত থেকে বিদায় নিচ্ছি না।