শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
 শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★ ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সুনামগঞ্জে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই সম্পূর্ণ ★
হোম › আজকের শীর্ষ সংবাদ › আবারো বিয়ে করতে যাচ্ছেন জেনিফার?

আবারো বিয়ে করতে যাচ্ছেন জেনিফার?

আইকন
ন্যাশনাল বার্তা
২৮ জানুয়ারি ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
আবারো বিয়ে করতে যাচ্ছেন জেনিফার?

জনপ্রিয় টেলি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। ২০১২ সালে ভালোবেসে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে মাত্র দুই বছরের মাথায় ভেঙে যায় তাদের সাজানো সংসার।


এরপর করণ সিং গ্রোভার অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করলেও, সেই সময় থেকেই একা রয়েছেন জেনিফার।


বলিপাড়ার একাংশের দাবি, বিপাশা বসুর সঙ্গে ‘অ্যালোন’ সিনেমায় কাজ করার সময় করণের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের জেরেই নাকি জেনিফারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন করণ। যদিও এই বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে দেখা যায়নি জেনিফারকে।


এবার আবারও জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মুম্বাইয়ে।


গুঞ্জন, জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল গায়ে’-এর সহ-অভিনেতা করণ ওয়াহির সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। দীর্ঘদিনের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার সূত্র ধরেই এই জল্পনা আরো জোরদার হয়েছে।

তবে এই গুঞ্জনে অবশেষে মুখ খুলেছেন করণ ওয়াহি নিজেই। নিজের ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তিনি লেখেন, সস্তা প্রচার করে আমাদের আরো জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।


এখানেই থামেননি অভিনেতা। জেনিফারের সঙ্গে একটি রিল শেয়ার করে তিনি আরো লেখেন, কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।


করণ ওয়াহির এই মন্তব্যেই স্পষ্ট, জেনিফারের সঙ্গে বিয়ের জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন তিনি। ফলে আপাতত এই গুঞ্জনকে নিছকই গুজব বলেই মনে করছেন অনেকে।