সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
 সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ★ জয়পুরহাটে ল্যাপটপ বিতরণ ও সার ডিলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতার পোস্টে আলোচনা ★ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বিভিন্ন সময়ে, মন্তব্য প্রধানমন্ত্রীর ★ সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★
হোম › অর্থনীতি › ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা

ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা

আইকন
হেলাল আহমদ
২৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এক লাফে প্রতি ভরি স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ভরিপ্রতি ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে এই দাম সমন্বয় করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।

নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়, যা তখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। নতুন দামের ফলে সেই রেকর্ড ভেঙে গেল। চলতি বছর এ নিয়ে মোট ১৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৮১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ মূল্য। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত ১২ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতা ও স্বর্ণের বাজারে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও খবর
বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি
বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি
বৈশ্বিক জ্বালানি সংকট ও মুদ্রার অবমূল্যায়নে অর্থনীতিতে বহুমুখী চাপের আশঙ্কা
বৈশ্বিক জ্বালানি সংকট ও মুদ্রার অবমূল্যায়নে অর্থনীতিতে বহুমুখী চাপের আশঙ্কা
বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য পতন: দেশের বাজারে ভরি প্রতি নতুন মূল্য নির্ধারণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য পতন: দেশের বাজারে ভরি প্রতি নতুন মূল্য নির্ধারণ
একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দামে বড় লাফ
একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দামে বড় লাফ
ঋণ নবায়নের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ঋণ নবায়নের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু
বাংলাদেশ ব্যাংকে চরম বিশৃঙ্খলা কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়লেন গভর্নরের উপদেষ্টা
বাংলাদেশ ব্যাংকে চরম বিশৃঙ্খলা কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়লেন গভর্নরের উপদেষ্টা
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ে রদবদল চার পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ে রদবদল চার পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বদলি