শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
 শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিরাই বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কলিম উদ্দিন আহমেদ মিলন এমপিকে অভিনন্দন জানিয়েছেন র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা ১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৫ বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী জৈন্তাপুরে ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি সচেতন নাগরিক ফোরামের শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ সিলেটের জৈন্তাপুরে গণপরিবহনের ধাক্কায় গুরুতর আহত পথচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপির কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা তুলে ধরেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত আসার পর রাজধানী শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে।
হোমস্থানীয় সংবাদহরিপুরে বাগেরখাল ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল, ঐক্যবদ্ধ ছাত্রসমাজ গঠনের আহ্বান

হরিপুরে বাগেরখাল ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল, ঐক্যবদ্ধ ছাত্রসমাজ গঠনের আহ্বান

আইকন
সুয়েব রানা
০৪ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
হরিপুরে বাগেরখাল ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল, ঐক্যবদ্ধ ছাত্রসমাজ গঠনের আহ্বান

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাগেরখাল এলাকায় বাগেরখাল ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে সুধীজন, আলেম সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বুধবার বাগেরখাল মহরির দোকান সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিয কাওসার আহমদ। আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সাহেল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক দিলদার আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা এবং আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মাসুম আল মাহদি। তিনি বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ সমাজ গঠনে ছাত্র ও যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণ প্রজন্ম সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম হেমু মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আব্দুল মতিন এবং ফতেহপুর মাদ্রাসার মুহতামিম ও বাগেরখাল জামে মসজিদের খতিব মাওলানা রফিক আহমদ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড সদস্য রফিক আহমদ, সাবেক সদস্য আবুল মেম্বার, সমাজসেবী আব্দুল হালিম, জালাল উদ্দীন, ফারুক আহমদ, আব্দুর রব, হাজি জমির উদ্দিন, মাস্টার সিরাজুল ইসলাম এবং কুটি মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মূলকটিকর মাদ্রাসার মুহতামিম হাফিজ আল আমিন রাফি, নুরুল আলম তামিম, শাহ আলম, ফজলুল কাদির, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আলী, মুমিনুল হক, আকিল আহমদ ও সাইফুর রহমানসহ অন্যান্য সদস্য।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বাজারের ব্যবসায়ী এবং সংগঠনের দায়িত্বশীল সদস্যদের মধ্যে দিলওয়ার হোসেন, সুমন আহমদ, উসমান আহমদ, নাঈম আহমদ ও শাহিন আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন। ছাত্রনেতাদের মধ্যে জাহাঙ্গীর আলম, নাদিম আহমদ, আব্দুল্লাহ আল মামুন ও মাহমুদ হাসানসহ এলাকার সুধীজনও অংশগ্রহণ করেন।

ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্রজীবনই একজন মানুষের ভবিষ্যৎ নেতৃত্ব ও চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ সময়। জ্ঞানচর্চা, নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে ওঠা তরুণ সমাজই পারে একটি মানবিক ও উন্নত সমাজ নির্মাণ করতে। তাই সমাজের কল্যাণে ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এ সময় প্রবাসে অবস্থানরত বাগেরখাল প্রবাসী গ্রুপের নেতৃবৃন্দের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়। তাদের মধ্যে রয়েছেন গ্রুপের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হাফিজ জাকওয়ান আহমদ, সহ সভাপতি নুমান সাদী, সাবেক সেক্রেটারি হারুন আহমদ, হাফিজ মুক্তার হুসাইন, আতাউর রহমান, মুহাম্মদ আলী এবং সাদিকুর রহমান সাদিকসহ অনেকে।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে নসিহত প্রদান করেন বাগেরখাল জামে মসজিদের খতিব মাওলানা রফিক আহমদ এবং দোয়া পরিচালনা করেন দারুল উলুম হেমু মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আব্দুল মতিন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সুধীজনরা আশা প্রকাশ করেন, ছাত্র ও যুবসমাজের ইতিবাচক উদ্যোগ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরও খবর
ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিরাই বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ
শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন
শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয়  স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কলিম উদ্দিন আহমেদ মিলন এমপিকে অভিনন্দন জানিয়েছেন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কলিম উদ্দিন আহমেদ মিলন এমপিকে অভিনন্দন জানিয়েছেন
র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা
শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা
১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান
১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান
গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৫
গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৫
বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী
বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী