সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
 সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ★ জয়পুরহাটে ল্যাপটপ বিতরণ ও সার ডিলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতার পোস্টে আলোচনা ★ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বিভিন্ন সময়ে, মন্তব্য প্রধানমন্ত্রীর ★ সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★
হোম › আইন আদালত › জৈন্তাপুরে প্রশাসনের গভীর রাতের অভিযানে চার বালুবাহী ট্রাক জব্দ

জৈন্তাপুরে প্রশাসনের গভীর রাতের অভিযানে চার বালুবাহী ট্রাক জব্দ

আইকন
ন্যাশনাল বার্তা
০৬ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
জৈন্তাপুরে প্রশাসনের গভীর রাতের অভিযানে চার বালুবাহী ট্রাক জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার রোধে প্রশাসনের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গভীর রাতে চারটি বালুবাহী ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব যানবাহন আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২টার দিকে ১ নম্বর নিজপাট ইউনিয়নের রূপচেং গরুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এসময় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে তিনটি পিকআপ আটক করা হয়। অভিযান চলাকালীন একটি চালকবিহীন ট্রাক পাওয়া গেলে সেটির চাকার বাতাস ছেড়ে দিয়ে অকেজো করা হয় এবং পরবর্তীতে আনসার সদস্যদের সহযোগিতায় যানবাহনগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়।

একই রাতে উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। এই অভিযানে একটি ১০ চাকার বড় বালুবাহী ট্রাক জব্দ করা হয়। অভিযানে জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেন। জব্দকৃত ট্রাকটি বর্তমানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাখা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে মোট সাতটি বালুবাহী ট্রাক, একটি ফেলুডার এবং ২৫টি বালুর স্তূপ জব্দ করা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং জব্দকৃত যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকৃতি আমাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন, আর সেই প্রকৃতির বুক চিরে অবৈধ সম্পদ আহরণকারীদের রুখে দেওয়া আজ সময়ের দাবি। রাতের অন্ধকারে যারা বালি আর পাথরের লোভে নদী ও মাটিকে ক্ষতবিক্ষত করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই অতন্দ্র প্রহরা জনমনে স্বস্তি ফিরিয়েছে। সবুজ শ্যামল এই জনপদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিটি নাগরিকের সচেতনতাই পারে একটি সুন্দর আগামীর নিশ্চয়তা দিতে।