সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
 সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ★ জয়পুরহাটে ল্যাপটপ বিতরণ ও সার ডিলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতার পোস্টে আলোচনা ★ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বিভিন্ন সময়ে, মন্তব্য প্রধানমন্ত্রীর ★ সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★
হোম › স্থানীয় সংবাদ › প্রকৃতি ও কৃষি রক্ষায় কঠোর প্রশাসন: জৈন্তাপুরে বালু খেকোদের দমনে ইউএনওর ঝটিকা অভিযান

প্রকৃতি ও কৃষি রক্ষায় কঠোর প্রশাসন: জৈন্তাপুরে বালু খেকোদের দমনে ইউএনওর ঝটিকা অভিযান

আইকন
হেলাল আহমদ
১১ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
প্রকৃতি ও কৃষি রক্ষায় কঠোর প্রশাসন: জৈন্তাপুরে বালু খেকোদের দমনে ইউএনওর ঝটিকা অভিযান

সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রাণস্পন্দন বড়গাং ও সারী নদীর অস্তিত্ব রক্ষায় এক আপসহীন অবস্থানে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার (১১ মার্চ) বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এক ঝটিকা অভিযানে বড়গাং নদীর জাঙ্গালঘাট এবং সারী দুই এলাকাসহ বিভিন্ন পয়েন্টে বালু দস্যুদের দৌরাত্ম্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার দূরদর্শী নেতৃত্বে এবং সহকারী কমিশনার ভূমি পলি রানী দেবের উপস্থিতিতে এই অভিযানে আটজন অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদীর বুক চিরে অবৈধভাবে বালু উত্তোলন করে কৃষি জমি ও মানুষের বসতভিটাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছিল তাদের বিরুদ্ধে এই বজ্রকঠিন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযান চলাকালে জাঙ্গালঘাট ও সারী দুই এলাকা থেকে হাতেনাতে আটজনকে আটক করা হয় যাদের মধ্যে সাতজনকে বাংলাদেশ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃতদের মধ্যে ইসমাইল হোসেন, খাইরুল ইসলাম, মামুনুর রশীদ, জামাল উদ্দিন, আসাদ আহমেদ, সেবুল আহমেদ ও আবদুল করিমকে অপরাধের গুরুত্ব বিবেচনায় সর্বনিম্ন তিন দিন থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক হওয়া অন্যজনের বয়স সতেরো বছর হওয়ায় তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে সুরাহার জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চতুর বালু খেকোরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলে থাকা অবৈধ দশটি ইঞ্জিন চালিত বালুবাহী নৌকা ধ্বংস করে তাদের অপতৎপরতা থামিয়ে দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগের আঙুল উঠেছে বড়গাং নদীর ইজারাদার প্রতিষ্ঠানের দিকে। তাদের দাবি সানি সোহা এন্টারপ্রাইজ নামক ইজারাদার প্রতিষ্ঠানটি অধিক মুনাফার লোভে অবৈধভাবে বালু উত্তোলিত নৌকাগুলোকে সরকারি টোকেন সরবরাহ করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রকৃত অপরাধীদের ছায়া দেওয়া এই নেপথ্য কারিগরদেরও বিচারের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্পষ্ট বার্তা দিয়েছেন যে পরিবেশ ও জনপদ রক্ষায় প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নদী কেবল একটি জলাধার নয় এটি হাজারো মানুষের জীবন ও জীবিকার উৎস। পাহাড় ও পানির মিতালীতে ঘেরা জৈন্তাপুরের এই প্রাকৃতিক সৌন্দর্য যখন কতিপয় লোভী মানুষের থাবায় মলিন হতে বসে তখন প্রশাসনের এই ভূমিকা জনমনে আশার আলো জাগিয়েছে। আমাদের আগামীর প্রজন্মের জন্য একটি নিরাপদ সবুজ পৃথিবী ও বহমান নদী রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। প্রকৃতির এই কান্না থামিয়ে দিতে প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতাই হতে পারে টেকসই সমাধান।

আরও খবর
অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ
ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড়   থেকে বিদেশি রিভলবার উদ্ধার
ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার
রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান  জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট
রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট
ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে
ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে
দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা
দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ