পবিত্র ঈদুল ফিতরে জৈন্তাপুরবাসী তথা ফতেহপুর ইউনিয়নসহ সমগ্র মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন আজিজুর রহমান
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জৈন্তাপুরবাসী, ফতেহপুর ইউনিয়নবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি উত্তর বাগের খাল এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
তিনি আরও বলেন, জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন এবং ৫নং ফতেহপুর ইউনিয়নের জনগণের কল্যাণে তিনি সবসময় কাজ করতে চান। সুযোগ পেলে ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও উন্নত মডেল ইউনিয়নে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আজিজুর রহমান সকলের নিকট দোয়া কামনা করেন এবং সবাইকে পরিবার-পরিজনসহ আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানান।