সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
 সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ★ জয়পুরহাটে ল্যাপটপ বিতরণ ও সার ডিলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতার পোস্টে আলোচনা ★ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বিভিন্ন সময়ে, মন্তব্য প্রধানমন্ত্রীর ★ সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★
হোম › পরিবেশ ও প্রশাসন › জৈন্তাপুরে ফসলি জমি রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান: বালুভর্তি নৌকা জব্দ

জৈন্তাপুরে ফসলি জমি রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান: বালুভর্তি নৌকা জব্দ

আইকন
ন্যাশনাল বার্তা
০৫ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
জৈন্তাপুরে ফসলি জমি রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান: বালুভর্তি নৌকা জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর রূপচেং এলাকায় ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে পরিচালিত এই অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদিসহ নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড়গাং নদীর তীরবর্তী ফসলি জমি বিনষ্ট করে একদল অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল, অন্যদিকে হুমকির মুখে পড়েছিল স্থানীয় কৃষি অর্থনীতি। এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযান শুরুর আগ মুহূর্তে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বালুভর্তি নৌকা ডুবিয়ে দেওয়া হয় এবং অন্য একটি নৌকায় থাকা বালু তোলার মেশিন অকেজো করে দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের জীবন-জীবিকার প্রধান উৎস ফসলি জমি রক্ষায় কোনো আপস করা হবে না। নদীর স্বাভাবিক গতিপথ ও কৃষিজমি যারা ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে এই লড়াই চলবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে যদি কেউ পুনরায় এমন জনস্বার্থবিরোধী কাজে লিপ্ত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এক খণ্ড সোনার ফসলি জমি আর বহমান নদীর স্নিগ্ধতা রক্ষার এই লড়াই কেবল প্রশাসনের নয়, এটি আগামীর প্রজন্মের নিরাপদ বাসযোগ্য পৃথিবীর দাবি। মাটির বুক চিরে যারা অবৈধ মুনাফা খুঁজছে, তাদের রুখে দিতে এমন দৃঢ় পদক্ষেপ স্থানীয় জনমনে আশার আলো সঞ্চার করেছে। প্রকৃতির এই আর্তনাদ থামিয়ে সবুজ ফসলের মাঠ হাসাতে এমন অভিযান অব্যাহত থাকুক, এটাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা।

তারিখ: ০৪ ০৩ ২০২৬